টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জেলেনস্কি

৩০ এপ্রিল ২০২২, ০৮:৩৯ PM
টাইম ম্যাগাজিনের প্রচ্চদ

টাইম ম্যাগাজিনের প্রচ্চদ © সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন টাইমের সর্বশেষ সংস্করণের প্রচ্ছদ করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে।  সর্বশেষ সংস্করণে জেলেনস্কির একটি সাক্ষাৎকার ছেপেছে টাইম। জেলেনস্কির জীবনযাপন ও যুদ্ধপরিস্থিতির মতো কঠিন সময়ে তাঁর নেতৃত্ব নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিমন শুস্টার।

‌‘হাউ জেলেনস্কি লিডস: ইনসাইড দ্য কম্পাউন্ড উইথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হিজ টিম’ শিরোনামে ওই প্রচ্ছদ করেছে টাইম। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কিছু দেশের সহায়তার প্রস্তাবের ব্যাপারে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবর্ষণ তাকে যতটা বিরক্ত করেছে, ইউক্রেন নিয়ে বিশ্বের মনযোগ তাকে ঠিক ততটাই বিরক্ত করেছে।

টাইম ম্যাগাজিনকে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমাবর্ষণে তিনি যতটা বিরক্ত হয়েছেন ইউক্রেন নিয়ে বিশ্বের মনোযোগ তাঁকে প্রায় ততটা বিরক্ত করে। ইউক্রেনের প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘ইনস্টাগ্রাম আর সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ (ইউক্রেনে) যুদ্ধ দেখছে। কিন্তু যখন তারা এটা দেখে দেখে ক্লান্ত হচ্ছে, তখনই আর তারা যুদ্ধ নিয়ে কিছু দেখতে চাইছে না। স্ক্রল করে অন্যত্র চলে যাচ্ছে। কিন্তু ইউক্রেনে প্রচুর রক্ত ঝরছে।’

আরও পড়ুন: গবির ৬ বিভাগে টিউশন ফি বাড়ল প্রায় ১ লাখ, চলতি বছরেই কার্যকর

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহের দিকে জেলেনস্কি সূর্যোদয়ের সময়ে জেনারেলদের কাছ থেকে প্রত্যেক দিনের হালনাগাদ রিপোর্ট চাইতেন। এমনকি তারও আগে যুদ্ধ সম্পর্কে তথ্য জানতে চাইতেন তিনি।

পরবর্তীতে রিপোর্ট চাওয়ার এই সময় কয়েক ঘণ্টা পিছিয়ে দেন। সকালের নাস্তা সেরে নেওয়ার পর প্রেসিডেন্টের কার্যালয়ে যান। সেখানে যাওয়ার পর রিপোর্ট সেনা জেনারেলদের কাছে রিপোর্ট চান জেলেনস্কি।

টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে রুশ ধ্বংসযজ্ঞ দেখতে নিজে গাড়ি চালিয়ে গোপনে প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে আসতেন জেলেনস্কি। জেলেনস্কির সাক্ষাৎকার নেওয়া টাইমের প্রতিবেদক বলেছেন, দুই মাসের যুদ্ধ ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বেশি দৃঢ়, ক্ষিপ্র এবং ঝুঁকি গ্রহণে আরও বেশি আগ্রহী করে তুলেছে। 

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950