গবির ৬ বিভাগে টিউশন ফি বাড়ল প্রায় ১ লাখ, চলতি বছরেই কার্যকর

৩০ এপ্রিল ২০২২, ০৫:৪৩ PM
গবির ৬ বিভাগে টিউশন ফি বাড়ল প্রায় ১ লাখ

গবির ৬ বিভাগে টিউশন ফি বাড়ল প্রায় ১ লাখ © ফাইল ছবি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছয়টি বিভাগ/ অনুষদের ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।  শনিবার (৩০ এপ্রিল) ওয়েবসাইট ও একাডেমিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফি বৃদ্ধির বিষয়ে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়, ৬টি বিভাগে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ফি বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের নতুন সেশন থেকে এ ফি কার্যকর হবে।

গবির ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের পুরাতন ফি ৫ লাখের সঙ্গে নতুন করে ১ লাখ বাড়িয়ে ৬ লাখ করা হয়েছে। ফার্মেসী বিভাগে ৫ লাখ টাকার সঙ্গে নতুন করে যোগ করা হয়েছে ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: ইউজিসির লাল তালিকা থেকে বাদ গণ বিশ্ববিদ্যালয়

বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে ১৫ আগের ২ লাখ ২৫ হাজার টাকার জায়গায় দিতে হবে নতুন নির্ধারিত ৩ লাখ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ৩ লাখ টাকার জায়গায় ৫০ হাজার টাকা বেশিসহ পরিশোধ করতে হবে ৩ লাখ ৫০ হাজার টাকা। 

একইভাবে ইংরেজি ও আইন বিভাগেরও ফি বেড়েছে। ইংরেজি বিভাগে আগের ২ লাখ ৫০ হাজার থেকে বাড়ানো হয়েছে আরও ৫০ হাজার টাকা। এতে নতুন নির্ধারিত ফি দাঁড়িয়েছে ৩ লাখ। অপরদিকে, আইন বিভাগে ২৫ হাজার টাকা বৃদ্ধি করে ৩ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

প্রসঙ্গত, চলতি মাসের ৪ এপ্রিল এ বিষয়ে বিভাগীয় প্রধানদের সভা অনুষ্ঠিত হয়। তাদের সুপারিশ ও কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ফি পুনঃনির্ধারণ করা হয়। আগামী অক্টোবর-২০২২ সেশন থেকে এটি কার্যকর হবে।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950