আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ইমানুয়েল ম্যাখোঁ

২৫ এপ্রিল ২০২২, ০৯:০৬ AM
ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ

ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ © ইন্টারনেট

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাখোঁ। নির্বাচনে ম্যাখোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী লে পেন পেয়েছেন ৪১ দশমিক ২ শতাংশ ভোট।

গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আসল লড়াই হয়েছে দেশটির ইউরোপীয় ইউনিয়নে  (ইইউ) টিকে থাকা বা না থাকা নিয়ে।

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘এটি ঐক্যবদ্ধ ইউরোপের পক্ষে বা বিপক্ষে গণভোট হতে যাচ্ছে।’ পরে ফ্রান্সের জনগণ উগ্র ডানপন্থি মতবাদকে প্রত্যাখ্যান করে ইইউপন্থি ইমানুয়েল ম্যাখোঁকে নির্বাচিত করেছেন।

আরো পড়ুন: ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

জয়ের পর ইমানুয়েল ম্যাখোঁ বলেন, এই বিজয় ফ্রেক্সিটের হাত থেকে বাঁচিয়েছে ফ্রান্সকে। ফ্রান্স ২৭ জাতির ইইউয়ের প্রতিষ্ঠাতা সদস্য। সেই জোট থেকে ফ্রান্সকে বের করে আনার পক্ষে প্রচার চালান লে পেন।

ইমানুয়েল ম্যাখোঁ বিজয়ের সংবাদে ইইউ’র নেতারা অভিনন্দন জানিয়েছেন তাঁকে।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950