ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

২৪ এপ্রিল ২০২২, ০৯:৪৬ PM
ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন

ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন © সংগৃহীত

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ঢাকায় আসছেন আগামীকাল সোমবার। ঢাকায় পৌঁছানোর পরপরই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন ম্যারি বলে জানা গেছে।

একই দিন বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।

আরও পড়ুন: ফেলে যাওয়া রাজকুমারীর মূল্য ২০ লাখ টাকা

মিয়ানমারের সেনাবাহিনী কিভাবে তাদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল সেটি জানতে তিনি এ সফর করছেন। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

আরও জানা গেছে, সুন্দরবন ভ্রমণ মূলত ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞাতাকে সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি প্রত্যক্ষ করবেন তিনি।

তিন দিনের সফরে তিনি বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড, পোস্টে লেগে ফিরল উইসার শট
  • ০১ জুলাই ২০২৬
৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি…
  • ০১ জুলাই ২০২৬
কঙ্গোর চমকে এবার ইতিহাসও ইংল্যান্ডের বিপক্ষে
  • ০১ জুলাই ২০২৬
টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ
  • ০১ জুলাই ২০২৬