ব্যস্ত সড়কে আঁছড়ে পড়লো বিমান, নিহত ৬

২১ এপ্রিল ২০২২, ১১:৫৭ AM
বিমান বিধ্বস্ত

বিমান বিধ্বস্ত © সংগৃহীত

হাইতিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার ক্যারিবীয় দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়ে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে হাইতির সিভিল এভিয়েশন অথরিটি। তারা জানিয়েছে, হাইতির রাজধানী থেকে জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, এরপর বিপদ সতর্কতা পাঠানোর একপর্যায়ে বিধ্বস্ত হয়।

রয়টার্স বলছে, হাইতির ক্যারেফোর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেখানকার মেয়র জুড এডোয়ার্ড পিয়েরে বলেছেন, বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে একটি সরকারি সূত্র জানিয়েছে, আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বিমানটির পাইলট মারা যান।

আরও পড়ুন- শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের সভা আজ 

দুর্ঘটনার পর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি রাস্তার মাঝখানে বিমানের ভাঙা ধ্বংসাবশেষ এবং দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেখা গেছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ভিডিওগুলোর উৎস যাচাই করতে পারেনি।

এ ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬