অপারেশন থিয়েটার থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকদের

২০ এপ্রিল ২০২২, ১১:৩৯ AM
চিকিৎসকদের আন্দোলন

চিকিৎসকদের আন্দোলন © সংগৃহীত

জান্তাবিরোধী চিকিৎসকদের ধরতে মিয়ানমারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গ্রেফতার এড়াতে অনেক চিকিৎসক আত্মগোপনে রয়েছেন। এতে ভেঙে পড়েছে মিয়ানমারের স্বাস্থ্য ব্যবস্থা। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের ঘরবাড়ি ও হাসপাতালে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। এমনকি অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনের সময়ও চিকিৎসকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। কর্মজীবীদের মধ্যে সবার আগে জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন চিকিৎসকরা। যেসব চিকিৎসক ওই সময় সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের এখন খুঁজে খুঁজে গ্রেফতার করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেফতারের পাশাপাশি তাদের নগদ অর্থ ও সম্পদ জব্দের অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বড় অঙ্কের নগদ অর্থ দাবি করছে সেনাবাহিনী।

আরও পড়ুন- ১৮ ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

এদিকে বিভিন্ন বিদ্রোহী বাহিনীর আহত যোদ্ধাদের খোঁজেও হাসপাতালগুলোতে তল্লাশি চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যেসব বেসরকারি হাসপাতাল জান্তা সরকারের বিরোধিতা করা চিকিৎসকদের নিয়োগ দিয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

অভ্যুত্থানের পর মিয়ানমারে এখন পর্যন্ত ১৪০ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৮৯ জন বর্তমানে কারাগারে আছেন। হত্যা করা হয়েছে অন্তত ৩০ জন চিকিৎসককে। আর সম্প্রতি নির্বিচারে গ্রেফতারের কারণে মিয়ানমারে তীব্র চিকিৎসক সংকট দেখা দিয়েছে, ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9