১৮ ঘণ্টা পর নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

২০ এপ্রিল ২০২২, ১১:৩১ AM
যান চলাচল স্বাভাবিক

যান চলাচল স্বাভাবিক © সংগৃহীত

রাজধানী নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় ১৮ ঘণ্টা পর মিরপুর রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) সকাল থেকেই এই রোডের আন্তঃজেলা গণপরিবহন সহ অন্যান্য গাড়ি চলতে দেখা যায়। তবে এখন পর্যন্ত এই এলাকার কোন দোকানপাট খোলা দেখা যায়নি।

সরেজমিনে এখানকার চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টার ও সায়েন্সল্যাবরেটরি এলাকা ঘুরে দেখা যায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সবগুলো মার্কের্টের সামনেই ব্যবসায়ীদের দলবেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আজকে দোকান খোলা হবে কিনা জানতে চাইলে তাদের কেউ কথা বলতে রাজি হননি।

এছাড়াও যেকোন পরিস্থিতিতে মোকাবেলায় চন্দ্রিমা সুপার মার্কেট সামনে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। নিউমার্কেট ফুট ওভারব্রিজের নিচে রয়েছে পুলিশের সাঁজোয়া যান।

আরও পড়ুন- আজ শিক্ষার্থীরা হল ছাড়বেন, আশা অধ্যক্ষের

অপরদিকে ঢাকা কলেজর সামনে আজ সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে বলে জানান শিক্ষার্থীরা।

খাবার দোকানের চেয়ার পাতাকে কেন্দ্র করে দুই কর্মচারীর বিবাদ থেকে ঘটনার সূত্রপাত হয়। এক কর্মচারী তার ঢাকা কলেজের বন্ধুদের নিয়ে আসলে গুজব ছড়ায় মার্কেটে ছাত্ররা হামলা করেছে। এরপর ব্যবসায়ীরা এক জোট হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। পরে ছাত্ররাও ব্যবসায়ীদের ধাওয়া দেয়। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। ছাত্রদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে শুধু ছাত্রদের ওপরই টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9