গুই সাপকে ধর্ষণ অভিযোগে সন্দেহভাজন চারজন গ্রেফতার

১৯ এপ্রিল ২০২২, ১১:৫৬ AM
গুই সাপ

গুই সাপ © সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি বেঙ্গল মনিটর লিজার্ড বা গুই সাপকে ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ মার্চ রত্নাগিরি জেলার চন্দোলি জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।

কোলহাপুরের সহ্যাদ্রি টাইগার রিজার্ভের (এসটিআর) ফিল্ড ডিরেক্টর নানাসাহেব লাদকাত এ নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্তান টাইমস।

বন কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালতে প্রমাণ হলে দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

ফিল্ড ডিরেক্টর নানাসাহেব লাদকাতের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটি একটি বিকৃত মামলা। আমরা অভিযোগে একই কথা বলেছি। আসামিরা বিচার বিভাগীয় হেফাজতে আছে।

অভিযুক্তরা হলেন- রত্নাগিরি জেলার গোথান গ্রামের সন্দীপ তুকারাম পাওয়ার, মঙ্গেশ কামতেকার, অক্ষয় কামতেকর এবং রমেশ ঘাগ।

বন কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, তারা বেআইনিভাবে চন্দোলি জাতীয় উদ্যানে ঢুকেছিল। তাদের একজনের কাছে বন্দুক ছিল। ১৯৭২ সালের বন্যপ্রাণী (সুরক্ষা) আইনে তাদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হবে।

আরও পড়ুন : ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

সহ্যাদ্রি টাইগার রিজার্ভ-এসটিআর সাতারা, সাংলি, কোলহাপুর এবং রত্নাগিরি চারটি জেলাজুড়ে বিস্তৃত। এটি ইকো-সেনসিটিভ এলাকা। বন্যপ্রাণীদের ওপর নজরদারির জন্য এতে ২৯০টি ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে। তবে এসব ক্যামেরার একটি চার ব্যক্তি খুলে ফেলেন এবং অন্য একটি ক্যামেরায় এই ঘটনা ধরা পড়েছে।

লাদকাতের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তদন্তে তিনি প্রমাণ পেয়েছেন অভিযুক্তরা একটি বেঙ্গল মনিটর বা গুই সাপকে ধর্ষণ করে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেছে। তারা আলামত জব্দ করেছে। অভিযুক্তদের দেবরুখ আদালতে তোলার পর বিচারক তাদেরকে পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছেন।

আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬
এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯ শিক্ষার্থ…
  • ০১ জুলাই ২০২৬