ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পান্ডে

১৯ এপ্রিল ২০২২, ১১:৩৬ AM
মনোজ পান্ডে

মনোজ পান্ডে © সংগৃহীত

ভারতের ২৯তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন তিনি। মনোজ ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ও কমব্যাট সাপোর্ট আর্মসে কর্মরত ছিলেন। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৩০ এপ্রিল অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারাভান। ওই সময় জেনারেল পদমর্যাদায় পদোন্নতি পেয়ে আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব নেবেন মনোজ পান্ডে। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে কর্মরত।

লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশনপ্রাপ্ত হন ১৯৮২ সালে। গত ১ ফেব্রুয়ারি তিনি সেনাবাহিনীর ভাইস চিফ পদে দায়িত্ব পান। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-চিফ) পদে কর্মরত ছিলেন। আন্দামান ও নিকোবর কমান্ডের ১৫তম কমান্ডার-ইন-চিফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন- সায়েন্স ল্যাব-নীলক্ষেত সড়কে যান চলাচল বন্ধ

এদিকে, নতুন সেনাপ্রধান নিয়োগ দিলেও ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ পদে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। গত ডিসেম্বরে বিমান দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর থেকেই পদটি খালি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাওয়ার পর জেনারেল নারাভানকে এই পদে নিয়োগ দেয়া হতে পারে।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950