বমি করায় চাকরি হারালেন, এখন চাকরির সঙ্গে খুঁজছেন ওষুধও

১৮ এপ্রিল ২০২২, ১১:২৩ AM
বমির দৃশ্য

বমির দৃশ্য © ফাইল ফটো

বমির রোগে চাকরি গিয়েছে। এক বার দু’বার নয়, গত ছ’মাসে নয় নয় করে চারটি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তিনি। ইংল্যান্ডের শেফিল্ডের বাসিন্দা ২২ বছরের রায়ান লুইস হতাশ হয়ে খুঁজছেন রোগ সারানোর হাকিম।

চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’। সাধারণ ভাবে বমি-রোগ। রায়ানের দাবি, তিনি ওই বিরল রোগে আক্রান্ত। এই রোগের উপসর্গ, ঘনঘন বমি হওয়া। চিকিৎসকেরা বলেন, ঘণ্টায় দশ বার বমি হতে পারে এই রোগে আক্রান্ত হলে।

আরও পড়ুন: ফেসবুকে ভাইরাল ‘আজ আমার মন খারাপ’ প্রসঙ্গ নেই খসড়া নীতিমালায়

গত ৬ মাসে রায়ান যে চারটি চাকরি হারিয়েছেন, তার প্রতিটিই এই কারণে। ভরা অফিসে কথা নেই, বার্তা নেই হঠাৎ বমি করতে শুরু করলে চাকরি রাখা সত্যিই কঠিন, এমনই বলছেন রায়ান নিজেও। তিনি বলেন, এক গ্লাস পানি খেলেও তা বমি হয়ে বেরিয়ে যায়। আর যখন এক বার বমি শুরু হয়, তখন পৃথিবী অন্ধকার লাগতে থাকে। নিজের হুঁশে থাকি না।

বমির দমক এমনই যে গত ছ’মাসে সাত-সাত বার হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে রায়ানকে। চিকিৎসকরা রোগ ধরতে পেরেছেন ঠিকই, কিন্তু চিকিৎসা বাতলাতে পারেননি। ফলে দিন রাত বমি করতে করতেই ওষুধ খুঁজছেন। চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে দরকার অর্থের। সে জন্য আর একটি চাকরিও যে বড্ড দরকার বছর বাইশের রায়ানের!

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬