দলের সব এমপিকে নিয়ে পদত্যাগ করলেন ইমরান

১১ এপ্রিল ২০২২, ০৫:৩৯ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সব আইনপ্রণেতাদের নিয়ে পদত্যাগ করেছেন। আজ সোমবার (১১ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে দলীয় আইনপ্রণেতাদের নিয়ে সংসদে যান ইমরান খান। দেশটিতে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো পার্লামেন্টে উপস্থিত হন তিনি। এরপর দলীয় বৈঠক অনুষ্ঠিত হয় পিটিআই’র। বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইমরান খান জানান, দুর্নীতিগ্রস্থ রাজনীতিকদের সঙ্গে পার্লামেন্টে অংশ নেবেন না তিনি।

এর আগে, প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো সংসদে যান ইমরান খান। পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টে পৌঁছালে তার সমর্থনে স্লোগান দিতে থাকেন দলীয় আইনপ্রণেতারা। এ সময় গতকাল রোববার রাতে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে পিটিআইয়ের শক্তি প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে ইমরান খান বলেন, ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ।’

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচনে স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ ও পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন। শাহবাজের প্রধানমন্ত্রী হওয়ার কেবল আনুষ্ঠানিকতা বাকি বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন- রাবিতে এবারও থাকছে সিলেকশন পদ্ধতি 

বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত শনিবার মধ্যরাতে বিদায় নেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন নির্বাচনের আগে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দলগুলো। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬
এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯ শিক্ষার্থ…
  • ০১ জুলাই ২০২৬