রাবিতে এবারও থাকছে সিলেকশন পদ্ধতি

১১ এপ্রিল ২০২২, ০২:৫৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবারও সিলেকশন পদ্ধতি থাকছে। আজ সোমবার (১১ এপ্রিল) ভর্তি কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার পাশাপাশি সিলেকশন পদ্ধতি বাতিলেরও দাবি জানিয়ে আসছিলো।

ভর্তি কমিটির সভা থেকে জানা যায়, ভর্তিচ্ছুরা ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন করতে পারবেন। এই আবেদন চলবে ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

এরপর প্রাথমিক আবেদনের ফল প্রকাশের পর ১৫ জুন দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন উত্তীর্ণরা। ২৮ ‍জুন রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করবেন শিক্ষার্থীরা। চূড়ান্ত আবেদনের ফি ১১০০ টাকা।

সভা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/ সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে সর্বোচ্চ ১৮ হাজার আবেদনকারীর ভর্তি পরীক্ষা নেয়া হবে।

আরও পড়ুন- সংক্ষিপ্ত সিলেবাসে রাবিতে ভর্তি পরীক্ষা, থাকছে সেকেন্ড টাইম 

গতবারের মতো এবছরও ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট প্রশ্ন থাকবে ৮০টি। এদিকে আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পাস নম্বর ৪০। প্রশ্নের ধরণ হবে এমসিকিউ। এবার ৩টি ইউনিটে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী, প্রতিদিন গ্রুপ-১ সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২ দুপুর ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা-২টা এবং গ্রুপ-৪ বিকাল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950