সংক্ষিপ্ত সিলেবাসে রাবিতে ভর্তি পরীক্ষা, থাকছে সেকেন্ড টাইম

১১ এপ্রিল ২০২২, ০২:০৬ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এই বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্ত সিলেবাসে নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ শিক্ষক। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার প্রস্তাবও করেছিলো ইউজিসি। এছাড়া ২০২০ সালে উত্তীর্ণ এইচএসসি শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলো। সভায় শুধু এবছরের জন্য দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার পক্ষে মত দেন শিক্ষকরা।

এদিকে আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পাস নম্বর ৪০। প্রশ্নের ধরণ হবে এমসিকিউ। এবার ৩টি ইউনিটে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- রাবি প্রথমবর্ষ ভর্তির চূড়ান্ত আবেদন শুরু ১৫ জুন 

শিফট অনুযায়ী, প্রতিদিন গ্রুপ-১ সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২ দুপুর ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা-২টা এবং গ্রুপ-৪ বিকাল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা ৯ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এরপর প্রাথমিকভাবে উত্তীর্ণরা ১৫ জুন দুপুর ১২টা থেকে ভর্তির জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন। এই আবেদন ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬