রাবির প্রথমবর্ষ ভর্তির চূড়ান্ত আবেদন শুরু ১৫ জুন

১১ এপ্রিল ২০২২, ০২:২০ PM
রাবি

রাবি © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই আবেদন ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে আগামী ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা ৯ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান ) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬