ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণে স্পিকারের অস্বীকৃতি

০৯ এপ্রিল ২০২২, ০৯:২৮ PM
স্পিকার আসাদ কায়সার

স্পিকার আসাদ কায়সার © সংগৃহীত

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে আবারও বিরতি দেওয়া হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন বিরোধী দলীয় নেতারা।

শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টে অধিবেশন শুরু হলেও এখন পর্যন্ত অনাস্থা ভোটের আয়োজন করা হয়নি। বরং বিভিন্ন অজুহাতে অধিবেশনে বারবার বিরতি দেওয়া হচ্ছে।

যদিও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পরিষদ সদস্যদের ভোট দেওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

একটি সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, স্পিকার বলেছেন প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে গত ৩০ বছর ধরে তার সম্পর্ক। তাই তিনি ভোটাভুটি হতে দিতে পারেন না।

এদিকে জাতীয় পরিষদের সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, রাত ১২টা পর্যন্ত অধিবেশন চলতে পারে। যদিও প্রধানমন্ত্রী ইমরান খান রাত ৯টায় মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন।

আরও পড়ুন: আমাদের গালভরা বুলি সমৃদ্ধ মিউজিক ইন্ডাষ্ট্রী এদের চেনেই না

এর আগে অনাস্থা ভোট বিলম্বিত করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন ইমরান খানের দলের এক সদস্য। তাকে ক্ষমতাচ্যুত করতে যে কোনো চেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইমরান খান।

শনিবার পার্লামেন্টের অধিবেশনে বিরতি দেওয়ার আগে অনাস্থা ভোটের আয়োজনে স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শাহবাজ শরিফ। সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসরণ করে অনাস্থা ভোটের আয়োজন করবেন বলে জানান স্পিকার আসাদ কায়সার।

২০১৮ সালে সামরিক বাহিনীর সহায়তা নিয়ে ক্ষমতায় আসেন ৬৯ বছর বয়সী ইমরান খান। করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিকে সতেজ করা ও দুর্নীতিমুক্ত পাকিস্তান গড়তে তার ব্যর্থতার অভিযোগ করা হয়েছে।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের বিরোধীতা করেন ইমরান খান। প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। যদিও এ বিষয়ে তিনি প্রমাণ হাজির করতে পারেননি।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950