পাঠ্যবইয়ে পণপ্রথার উপকারিতা, কুৎসিত মেয়েদেরও বিয়ে দেয়া যায়!

০৫ এপ্রিল ২০২২, ১০:১৩ AM
ভারতে পণপ্রথা

ভারতে পণপ্রথা © সংগৃহীত

ভারতে পাঠ্যবইয়ে পণপ্রথার উপকারিতা প্রচার করা হচ্ছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। ইতোমধ্যে পাঠ্যবইয়ের স্ক্রীণশটও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর আজকালের।

প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিং প্রশিক্ষণের সামাজিক বিজ্ঞান বইয়ে পণপ্রথার চারটি উপকারিতার কথা লেখা রয়েছে। পণপ্রথার পক্ষে যুক্তিও তুলে ধরা হয়েছে ওই লেখায়। বইটির লেখক টি কে ইন্দ্রাণী। বইয়ের ওই পাতার ছবি ভাইরাল হয়েছে। বইয়ের ছবি দিয়ে টুইট করেছেন শিবসেনার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চর্তুবেদি। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দু প্রধানকেও ট্যাগ করেছেন। তিনি লিখেছেন, এই ধরনের বই লজ্জাজনক। বইয়ের সার্কুলেশন এখনই বন্ধ করতে হবে।

বইয়ে পণপ্রথার চারটি উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- ১. পণ বাবদ যেসব আসবাব, বাসন, টিভি, ফ্রিজ, জামা কাপড় পাওয়া যা, তা নতুন সংসারের জন্য দরকারি। ২. বাবা-মার সম্পত্তির একটি অংশই পণ হিসেবে পান কনে। ৩. এই পণপ্রথার কারণে অনেক বাবা-মা মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। যেন মেয়ে শিক্ষিত হলে বা চাকরি করলে পণের অঙ্ক কম হয়। ৪. এই পণের জন্য অনায়াসে দেখতে ‘‌কুৎসিত’‌ মেয়েদের বিয়ে দেওয়া সহজ হয়।

আরও পড়ুন- লেবাননকে দেউলিয়া ঘোষণা

একসময় ভারতে পণপ্রথা সামাজিক ব্যাধিতে পরিণত হয়। পরে সরকারি পর্যায় থেকে এমন অমানবিক প্রথা বিলোপে উদ্যোগ নেয়া হয়। ১৯৬১ সালে আইনও করা হয়। কিন্তু আইনের ফাঁকফোকর থাকায় সমাজের বেশি উপকার হয়নি।

পাঠ্যবইয়ে পণপ্রথার এমন প্রচারণায় বিরক্ত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন, এটি দেশ ও সংবিধান বিরোধী। দ্রুত সময়ের মধ্যে বইটি বাজার থেকে উঠিয়ে নেয়ার দাবি করেন তারা।

ট্যাগ: ভারত
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950