আয়া সোফিয়ায় তারাবির নামাজ হলো ৮৮ বছর পর

০৩ এপ্রিল ২০২২, ১০:৫০ AM
আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা

আয়া সোফিয়া মসজিদে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা © ইন্টারনেট

তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৮ বছর পর প্রথমবারের মতো হলো তারাবির নামাজ। মাহে রমজানের শুরুতে প্রথম রোজার আগে গত শুক্রবার মসজিদটিতে তারাবির নামাজ হয়। রমজান মাসজুড়ে মুসল্লিদের জন্য মসজিদটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ডেইলি সাবাহ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে তুর্কির একটি আদালত আদেশ দেয়, ওই স্থাপনাটি জাদুঘর নয়। এরপরই দেশটির সরকার আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহারের আদেশ জারি করে। দেড় হাজার বছরের পুরোনো আয়া সোফিয়া আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা ছিল। পরে তা মসজিদে পরিণত হয়। ১৯৩৪ সালে এটি রূপান্তরিত হয় জাদুঘরে।

আরো পড়ুন: মাহে রমজান উপলক্ষে বাইডেন দম্পতির শুভেচ্ছা

মসজিদের পরিণত করা হলেও করোনা পরিস্থিতিতে মসজিদেও কিছু বিধি আরোপ করা হয়েছিল। তবে টিকাদান কার্যক্রম এবং শনাক্ত ও মৃত্যু কমে আসায় পবিত্র রমজানে খুলে দেয়া হয়েছে মসজিদটি।

আয়া সোফিয়া তুরস্কের সবচেয়ে দর্শনীয় স্থানের একটি। প্রতি বছর প্রায় ৩৭ লাখ পর্যটক মসজিদটি দেখতে আসেন বলে খবরে জানানো হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬