ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ AM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত ছবি

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ায় বিএনপির ৩০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ ন ম সাদেকুর রহমান নঈমসহ একাধিক নেতা রয়েছেন। এছাড়া হালুয়াঘাট পৌর বিএনপি ও ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বহিষ্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা বিএনপির দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন। এ কারণেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬