ডালে ভাসছিল মরা টিকটিকি, মিড-ডে মিল খেয়ে অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

৩০ মার্চ ২০২২, ০৪:২৫ PM

© প্রতীকী ছবি

মিড-ডে মিলের খাবার খেয়ে ক্লাসে এসে বসেছিল স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তারপর কিছু সময় যেতে না যেতেই অসুস্থ হতে শুরু করে একে একে। কারও বমি, কারও পেটের সমস্যা। ঘণ্টা খানেকের মধ্যে সংখ্যাটা পঞ্চাশ পেরিয়ে যায়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতের মধ্যপ্রদেশের শিক্ষা মহলে।

গতকাল মঙ্গলবার রাজ্যের দিন্দোরি জেলার সামনাপুরের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ পড়ুয়াদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তেমন ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে রয়েছে।

ওই স্কুলের শিক্ষক এলএস পারস্তে বলেন, মিড-ডে মিল খাওয়ার পর প্রায় ৫৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা বমি এবং পেটে ব্যথার অভিযোগ করেছিল এবং তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

স্কুলের এক শিক্ষার্থী জানিয়েছে, মিড-ডে মিলের ডালে মরা টিকটিকি ভাসতে দেখেছিল সে। অনেকের অনুমান, ওই টিকটিকিটিকে ফেলে দিয়ে ডাল খাওয়ানো হয়েছিল। যার ফলে বিষক্রিয়া হয়েছে।

মধ্যপ্রদেশের শিক্ষা দফতর জানিয়েছে, গোটা ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই স্কুলের প্রধান শিকক্ষসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য বিভাগের আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন, হাসপাতালে ভর্তি করা সব শিশুই আশঙ্কামুক্ত এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

২০০৭ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের রায়নায় একই ঘটনা ঘটেছিল। সেখানে মরা টিকটিকির ডাল খেয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়েছিল।

সূত্র: দ্য ওয়াল বাংলা ও ইন্ডিয়া ডট কম

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে সেই বিতর্কিত রেফারি ড্রু ফিশার
  • ০২ জুলাই ২০২৬
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন
  • ০২ জুলাই ২০২৬
জেলের ছদ্মবেশে মাদককারবারি, জালে মিলল ৫ কোটি ১০লাখ টাকার ইয…
  • ০২ জুলাই ২০২৬
লুকাকুকে বেঞ্চে রেখেই সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের একাদশ ঘো…
  • ০২ জুলাই ২০২৬
মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬