ক্যান্সারে মারা গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

২৪ মার্চ ২০২২, ১০:২৭ AM

© সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অলব্রাইটকে আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে বেছে নেন ও তিনি ক্লিন্টন প্রশাসনের শেষ ৪ বছর একই পদে অধিষ্ঠিত ছিলেন।

এর আগে, জাতিসংঘে ক্লিন্টনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেসময়ে তিনি ছিলেন যুক্তরাষ্ট্র সরকারের ইতিহাসে সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন প্রথম নারী।

তার পরিবার টুইটারে জানিয়েছে, ‌তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলেমিশে ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, দাদি, বোন, খালা এবং বন্ধুকে হারিয়েছি।

২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা অলব্রাইটকে স্বাধীনতা পদক দেন। যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান।  

পদক প্রদান অনুষ্ঠানে ওবামা বলেন, তার জীবন সব আমেরিকানের জন্য একটি অনুপ্রেরণা।

১৯৫৯ সালে আমেরিকার ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন অলব্রাইট। একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন অলব্রাইট। পরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করেন। সেখান থেকে ১৯৬৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি ও পরে ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন অলব্রাইট।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬