ক্লাস শুরুর কয়েক ঘণ্টা পর ছাত্রীদের বাড়ি যেতে বললো তালেবান

২৩ মার্চ ২০২২, ০৩:৫৮ PM
আফগানিস্তানে স্কুল ছাত্রীরা

আফগানিস্তানে স্কুল ছাত্রীরা © সংগৃহীত

দীর্ঘদিন পর আফগানিস্তানের মাধ্যমিক স্কুলগুলো ছাত্রীদের জন্য উন্মুক্ত হয়েছে আজ। তবে সেটি মাত্র কয়েক ঘণ্টার জন্য। সাংবাদিকরা ছাত্রীদের ক্লাসে ফেরার ছবি তোলার খবর জানাজানির পর মেয়েদের স্কুলগুলো পুনরায় বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এ খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের (এএফপির) একটি টিম কাবুলের জারঘোনা গার্লস স্কুলে শিক্ষার্থীদের ছবি তুলছিলেন। এসময় এক শিক্ষক সেখানে এসে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

তালেবানের শিক্ষা বিষয়ক মুখপাত্র আজিজ আহমেদ রায়ানকে মেয়েদের স্কুল বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা সত্যি তবে আমরা এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবো না।

আরও পড়ুন- পুরো রমজান মাস বন্ধ চান প্রাথমিকের শিক্ষকরা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালেবানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষক সঙ্কটের কারণে স্কুলে পাঠদান করাটা বেশ কঠিন। আমরা শিক্ষক সঙ্কট দূরীকরণে স্বল্প মেয়াদে শিক্ষক নিয়োগের কথা ভাবছি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ফের বন্ধ ঘোষণা করায় হতাশ আফগান ছাত্রীরা। এতদিন পর ক্লাসে ফিরেও কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ি ফেরার নির্দেশে অনেককেই দেখা গেছে অশ্রুসজল চোখে ব্যাগ গোছাতে।

ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950