হিজাব বিতর্কে পরীক্ষা না দিলে দ্বিতীয় সুযোগ নয়: কর্নাটক সরকার

২২ মার্চ ২০২২, ১২:৩১ PM

© সংগৃহীত

হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিল ভারতের কর্ণাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর। রাজ্য সরকারের বক্তব্য, যে সমস্ত পড়ুয়ারা পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা দেননি, তাদের কোনও ভাবেই দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না।

গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে দ্বিতীয় পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে। এই সময়ে অনেক পড়ুয়াই পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সরকারের সিদ্ধান্তের জেরে তাঁরা বিপাকে পড়বেন।

রাজ্য সরকারের তরফে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে, যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছিলেন হিজাব বিতর্কে অনুপস্থিত পড়ুয়াদের জন্য বিকল্প কী বন্দোবস্ত করা যায়। যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা যাঁরা দেননি, তাদের অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হবে।

রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বি সি নাগেশ জানিয়েছেন, হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ সত্ত্বেও যারা হিজাব কাণ্ডের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসেননি, তাদের সম্পর্কে নতুন করে কীভাবে কোনও কিছু বিবেচনা করা সম্ভব? এমনটা হলে, যারা অন্য কোনও কারণে পরীক্ষা দিতে পারেননি, তারাও ফের সুযোগ চাইবেন। তা সম্ভব নয়।

প্রসঙ্গত, দ্বিতীয় পিইউসি পরীক্ষায় মোট ১০০ পয়েন্ট থাকে। তার মধ্যে থিওরিতে ৭০ এবং প্র্যাকটিক্যালে ৩০ পয়েন্ট ছিল। সরকারের নয়া ঘোষণা অনুযায়ী, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেননি, তাদের ৩০ পয়েন্টের পরীক্ষা দেওয়ার কোনও সুযোগ থাকছে না। তবে ৭০ পয়েন্টের পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেলে তাদের উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকছে।

যদিও উদুপি কেন্দ্রের বিজেপি বিধায়ক কে রঘুপতি ভাট সরকারের কাছে আবেদন জানিয়েছেন, মুসলিম পড়ুয়াদের আরও একটা সুযোগ দেওয়ার জন্য। তার আবেদন অবশ্য খারিজ করেছে সরকার। এর পাশাপাশি রঘুপতির দাবি, যে সমস্ত পড়ুয়ারা শিক্ষাঙ্গনে অশান্তি তৈরি করছেন, তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত পদক্ষেপ করে প্রশাসন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬