১৩৩ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

২১ মার্চ ২০২২, ০২:৫০ PM
চীনে বিমান বিধ্বস্ত

চীনে বিমান বিধ্বস্ত © সংগৃহীত

চীনে ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এ খবর দিয়েছে সিএনএন। দুর্ঘটনায় এখনো কতজনের প্রাণহানি ঘটেছে সেটি জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে। দুর্ঘটনার ঘটনাস্থলে গেছে উদ্ধারকর্মীরা।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।

দুর্ঘটনা কবলিত বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বলে জানা গেছে। ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, চীনের কুনমিং থেকে গুয়াংজুগামী ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬