সুবর্ণ আইজ্যাক বারী বাংলাদেশে আসছেন না

১৭ মার্চ ২০২২, ১২:১১ PM

© সংগৃহীত

সমালোচনার মুখে বাংলাদেশ সফর বাতিল করেছেন ‘বিস্ময় বালক’ হিসেবে খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সুবর্ণ আইজ্যাক বারী। গত ১৫ মার্চ এই সফরে আসার কথা থাকলেওে শেষ মুহুর্তে তা বাতিল করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ১২টার পর ফেসবুকের এক ভিডিও বার্তা তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন ‘বিস্ময় বালক’ সুবর্ণ আইজ্যাক বারী

চলতি মাসের শুরুতে সুবর্ণ আইজ্যাক বারী ঢাকায় আসার খবর ছড়িয়ে পড়লে নয় বছরের এই বালকের ‘বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রফেসর’ উপাধি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তার অধ্যাপক হওয়ার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

সফরে তিনি বাংলাদেশের দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার কথা ছিল। তবে সমালোচনার মুখে তিনি আর আসেননি।

 

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬