ইউক্রেন যুদ্ধে অংশ নেবে তিন হাজার মার্কিনি

০৬ মার্চ ২০২২, ০১:৫৫ PM
ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন যুদ্ধ © সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে তিন হাজার মার্কিন নাগরিক। বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের ডাকে সাড়া দিয়ে তারা যুদ্ধ যাচ্ছেন। এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি। এ খবর দিয়েছে বিবিসি। বিবিসি জানায়, ইউক্রেনীয় ওই প্রতিনিধি ‘ভয়েস অব আমেরিকা’র সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

ন্যাটোতে যুক্ত হওয়ার চেষ্টা করায় ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংঘর্ষ। একদিকে ইউক্রেনের দখল নিতে মরিয়া রুশ বাহিনী অন্যদিকে তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। একের পর এক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত দেশটির অর্থনৈতিক অবস্থা। ডলার বিপরীতে তাদের মুদ্রার মানি একেবারেই তলানিতে। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের পক্ষে বিদেশি স্বেচ্ছাসেবকদের যোগ দিতে আহ্বান জানান প্রেসিডেন্ট ভলদিমির জেলেনেস্কি।

আরও পড়ুন- সেই ২৮ নাবিক রোমানিয়ায়

তার আহ্বানে সাড়া দিয়ে বর্তমানে ইউক্রেনে ১৬ হাজার বিদেশি স্বেচ্ছাসেবক রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি যোদ্ধাদের ইউক্রেনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রুশ সেনা বাহিনী জানে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেকে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না। কৌশলগত কোনো পথেই রুশ বাহিনী এখনো কোনো সফলতা পায়নি বলেও দাবি করেন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ভলদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমরা আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট আবার নির্মাণ করব। রাশিয়াকে বলতে চাই তারা আমাদের যে ক্ষতি করছে তার জন্য চড়া মূল্য দিতে হবে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬