রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক আজ

০২ মার্চ ২০২২, ১২:৩০ AM
ইউক্রেন-রাশিয়া বৈঠক

ইউক্রেন-রাশিয়া বৈঠক © সংগৃহীত

যুদ্ধ থামানো এবং সংকট সমাধানে দ্বিতীয় দফায় বৈরকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বুধবার (২ মার্চ) ইউক্রেন বেলারুশ সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত সোমবার সংকট সমাধানে বৈঠকে বসেছিল দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। তবে সেই বৈঠকে তেমন কোনো সমাধান না আসায় ফের বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

রুশ সংবাদ মাধ্যম আরআইএ নাভোস্তিকে নিশ্চিত করেছেন বেলারুশ রাজনীতিবিদ ইউরি ভসক্রিসেনস্কি। যিনি এই আলোচনার উদ্যোক্ততা।

সোমবারের বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে জানিয়েছলেন উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই বৈঠক থেকে তেমন ইতিবাচক কিছু প্রত্যাশা করেননি। তিনি এটিকে নিশস্ফল বলে দাবি করেছেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকের সাফল্য ব্যর্থতা সম্পর্কে বলার সময় এখনো আসেনি।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬