দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২

০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ড্রাইভারসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে ইবি মেডিকেল সেন্টার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে অসুস্থ তোজাম্মেল হককে ইবি মেডিকেল সেন্টার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাককে সাইড দিতে গিয়ে ১১ মাইল এলাকার হাইল্যান্ডে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তোজাম্মেল হক ও চালক মনোয়ার আহত হন। বর্তমানে অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ার কার সল্যুশন নামের একটি গ্যারেজে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অ্যাম্বুলেন্স চালক জানান, অ্যাম্বুলেন্সটি হাইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তোজাম্মেল হকের হাতে আঘাত লাগে।

আরও দেখুন: সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘দুর্ঘটনার পরপরই আমি অবগত হয়েছি। ট্রাককে সাইড দিতে গিয়ে হাইল্যান্ডের সঙ্গে লেগে দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে ড্রাইভার ও রোগী দুইজনই আহত হয়েছেন। গাড়িটি ডান দিকে কাত হয়ে উল্টে যাওয়ায় ডান পাশের কাঁচগুলো ভেঙে গেছে।’

দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি। আগামীকাল ক্যাম্পাসে ফিরে তদন্ত কমিটি করব। ড্রাইভার দোষী হলে যাতে শাস্তির আওতায় আসে, সে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন অ্যাম্বুলেন্সটিই দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়মিত শিহাব ও মনোয়ার গাড়িটি চালাতেন। মনোয়ারের মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি মেরামতের জন্য ড্রাইভারদের তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছি। বর্তমানে এটি কুষ্টিয়া কার সল্যুশনের গ্যারেজে রয়েছে।’

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬