পূজায় বেসরকারি চাকরিজীবীদের ছুটি কত দিন?

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ PM
বেসরকারি চাকরিজীবী

বেসরকারি চাকরিজীবী © সংগৃহীত

দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে এ ছুটি বেসরকারি চাকরিজীবীরাও সমানভাবে পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ও কৌতূহল।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ২২ অক্টোবর অফিস-আদালত খোলা থাকার কথা থাকলেও নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীদের ছুটি দাঁড়াচ্ছে টানা পাঁচ দিনে।

ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাড়তি এ ছুটিতে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও কতদিন ছুটি পাবেন, সেটিই এখন আলোচনার বিষয়।

বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির হিসাব কিছুটা ভিন্ন হতে পারে। যেসব প্রতিষ্ঠানে ২৪ অক্টোবর (শনিবার) কর্মদিবস হিসেবে ধরা হবে, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ছুটি একদিন কমে চারদিন হতে পারে। তবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে চেয়ারম্যানস ও ডিজিস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর পৌরসভা কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাগিংয়ের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগের ৪৮ শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাটনফোন যুগের ট্রেন্ড, যেভাবে যুক্ত হবেন আপনিও
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬