এবার পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিলো বিশ্ব তায়কোয়ান্দাে

০১ মার্চ ২০২২, ০৭:৪০ PM
পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিলো বিশ্ব তায়কোয়ান্দাে

পুতিনের ব্ল্যাক বেল্ট কেড়ে নিলো বিশ্ব তায়কোয়ান্দাে © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’ কেড়ে নিলো বিশ্ব তায়কোন্ডো ফেডারেশন। ২০১৩ সালে তাকে এই স্বীকৃতি দেন সংগঠনটি। এবার ইউক্রেন অভিযানের প্রেক্ষিতে কেড়ে নেওয়া হলো সেই স্বীকৃতি।

এর আগে আন্তর্জাতিক জুডো ফেডারেশন পুতিনের সম্মানসূচক সভাপতির পদকও কেড়ে নেওয়া হয়েছিল। এবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটের মাধ্যমে আন্তর্জাতিক তায়কোয়ান্দো ঘোষণা দিয়েছে, পুতিনের ব্ল্যাক বেল্ট তারা প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে পুতিনকে সমর্থন জানালেন কিম জং উন

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রতিবাদে সংস্থাটির পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ইউক্রেনের ওপর নৃশংস আঘাতের বিরোধিতা করে বিশ্ব তায়কোয়ান্দো। যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান। এই কারণে বিশ্ব তায়কোয়ান্দো সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হবে। ২০১৩ সালে তাকে এই সম্মান দেওয়া হয়েছিল।

বিশ্ব তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাশিয়ার পতাকা থাকবে না এবং তাদের জাতীয় সংগীত বাজবে না বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশন (আইওসি) এক বিবৃতিতে বলেছে, ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নীতি গুরুতর লঙ্ঘন করেছে রাশিয়া। তাই বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিক অর্ডার প্রত্যাহার করে নেবে আইওসি বোর্ড।

এদিকে ইউক্রেন হামলার পর একে একে বিভিন্ন ক্রীড়া সংস্থা পুতিনের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশন, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোয়ান্দাে ফেডারেশন বিভিন্নভাবে পুতিনের সম্মান কেড়ে নিয়েছে। রাশিয়াকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে ফিফা। উয়েফা জানিয়েছে, তাদের টুর্নামেন্টে রাশিয়ার কোনো ক্লাব খেলতে পারবে না।

তৃতীয়বার অস্ত্রপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে যা…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬