সিলেটের ১৬ কোটি টাকা দামের চায়ের স্বাদ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫ PM
চা পান করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

চা পান করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন © সংগৃহীত

গোল্ডেন বেঙ্গল টি'র স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এই চায়ের আগাম উদ্বোধন করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‘দ্য গোল্ডেন বেঙ্গল’ যা বাজারে আসছে চলতি বছরের মে মাসে। এই চায়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান 'লন্ডন টি এক্সচেঞ্জ' প্রতি কেজি চায়ের দাম নির্ধারণ করেছে ১৪ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

আরও পড়ুন: এবারের ফলে ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কঠিন হবে

বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান ১০৩ ব্রিক লেন, লন্ডনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী অলিউর রহমান এই চায়ের নামকরণের ক্ষেত্রে বেছে নিয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে। সেখান থেকেই গোল্ডেন বেঙ্গল বা সোনার বাংলা নামটি বাছাই করা হয়েছে।

এছাড়া শনিবার (১২ ফেব্রুয়ারি) লন্ডন টি এক্সচেঞ্জের ফেসবুক পেইজেও একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "গতকাল আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চা পরিবেশন করতে পেরে সম্মানিত বোধ করছি। তিনি বিশ্বের সবচেয়ে দামি চা 'গোল্ডেন বেঙ্গল টি'র স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। চমৎকার এই চা ২০২২ সালের মে মাসে বিক্রি করা শুরু হবে এই ঘোষণা দিতে পেরে আমরা খুবই উত্তেজিত"।

চা পান করে পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায় "আপনিতো মার্কেটিং গুরু...এই চায়ের চমৎকার সুবাস রয়েছে"।

আরও পড়ুন: ‘ঘ’ ইউনিট নিয়ে ধোঁয়াশায় ভর্তিচ্ছুরা, স্মারকলিপি

প্রসঙ্গত, প্রকারে ব্ল্যাক টি হলেও স্বচ্ছ পেয়ালায় পরিবেশন করলে এই চা সোনালি বর্ণ ধারণ করবে। বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এই চা প্রস্তুত করতে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর। আর, ৯০০ কেজি উৎপাদিত চা থেকে মাত্র এক কেজি চা পাতা বাছাই করা হয়েছিল যার প্রতি পাতায় রয়েছে ২৪ ক্যারেট সোনার প্রলেপ।

 

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬