সন্তান জন্ম দিতে গায়ক ভাড়া করে গান শোনানো হচ্ছে বানরদের!

১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭ AM
বানরকে গান শুনাচ্ছে

বানরকে গান শুনাচ্ছে © সংগৃহীত

প্রজননে উৎসাহ দিতে রীতিমতো গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বানরদের। এমনই অভিনব উদ্যোগ নিলেন ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিন গায়েকে এনে গান শোনানো হচ্ছে বানরদের!

এখন বানরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বানরদের মন ভাল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যার ১০ বছর, ৮৫ বারেও হলোনা তদন্ত প্রতিবেদন

সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা ম্যাট লাভ বলেন, এই উদ্যোগ নিয়েছি বানরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বানররা বিপন্ন। এটা প্রজননের মরসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি না তা নিয়ে একটা পরীক্ষানিরীক্ষাও চলছে।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বানরদের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বানরের সংখ্যা কমে গিয়েছে। তাই বানরের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬