মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ AM
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন © সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বরিশাল নগরীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।

১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এবং মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আহসান কবির হাসান।

এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950