ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেলদের প্রবেশ নিষেধ!

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গেলদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে এক নোটিশে জানানো হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে লেখা এমন একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

ভাইরাল নোটিশটিতে লেখা আছে, ‘আগামী ১০ ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড খুঁজে নেওয়ার শেষদিন। সঙ্গী খুঁজে নথিভুক্ত করতে হবে নাম। কারণ ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। এতে সিঙ্গেলরা প্রবেশ করতে পারবেন না। সঙ্গীর হাত ধরেই সেখানে যাওয়া যাবে।’

নোটিশটির নিচে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরও দেখা গেছে। অনেকেই বিশ্বাস করতে পারেননি, ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় কীভাবে এমন নোটিশ দিতে পারে!

আরও পড়ুন: দুই বছরে ৭ বিয়ে, স্বামীদের সর্বস্ব লুটে নেয়াই ছিল যার পেশা

ভাইরাল হওয়া ওই নোটিশটির বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এটি বৈধ নয়। পুরোটাই জাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছে। কর্তৃপক্ষ এও জানায়, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর স্বাক্ষর জাল করে এই বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। ভালোবাসা দিবস নিয়ে এমন কোনো নোটিশ জারি করা হয়নি। গোটা ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950