কলেজে হিজাব বিতর্ক, ছাত্রীদের আন্দোলনের পাশে ছাত্ররা

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৯ PM
ছাত্রীদের আন্দোলনের পাশে ছাত্ররা

ছাত্রীদের আন্দোলনের পাশে ছাত্ররা © সংগৃহীত ছবি

কর্ণাটকে হিজাব পরিধান করে শ্রেণিকক্ষে অংশ নেওয়ার আন্দোলন একাধিক কলেজে ছড়িয়ে পড়েছে। শুক্রবার কুন্দাপুরের ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে প্রায় ৪০ শিক্ষার্থী হিজাব পরে কলেজের গেটে দাঁড়ান। তাদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন ছাত্ররাও। ভারতের এই রাজ্যটিতে হিজাব পরে শ্রেণিকক্ষে অংশ নিতে নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে গাছের বিয়ে, খেলেন ৫০০ অতিথি

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে যারা হিজাব পরে কলেজ গেটের বাইরে দাঁড়ান তাদের বয়স ১৮-২০। কর্ণাটকের বিভিন্ন কলেজে হিজাব পরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে জানতে চান কেন তারা হিজাব নিষিদ্ধ করছে।

এই কলেজের নিয়ম রয়েছে- কলেজ ক্যাম্পাসের ভেতর ছাত্রীরা স্কার্ফ পরতে পারবে। তবে স্কার্ফের রঙ ওড়নার রঙের সঙ্গে মিল থাকতে হবে। এছাড়া ক্যান্টিনসহ কলেজের কোথাও ছাত্র-ছাত্রীরা অন্য কোনো ধরনের পোশাক পরতে পারবে না।

আরও পড়ুন: দেড়শো বছরের সাজার মুখোমুখি সুচি

এর আগে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলার একটি কলেজে হিজাব পরার কারণে ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অধ্যক্ষের কাছে কলেজছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান।

তার আগে রাজ্যের পিইউ গার্লস কলেজে হিজাব পরার কারণে ৬ জন ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর এটা নিয়ে বিতর্ক শুরু হয়।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950