ভারতের বেঙ্গালুরুতে খুললো স্কুল

৩১ জানুয়ারি ২০২২, ০৩:৩০ PM
স্কুল খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা

স্কুল খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা © সং

করোনা অতিমারির প্রভাব কিছুটা কমতেই ভারতের বেঙ্গালুরুতে খুলে দেওয়া হয়েছে স্কুল। সোমবার (৩১ জানুয়ারি) থেকেই কোভিডবিধি মেনে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল খুলে দেওয়ায় খুশি ছাত্র-শিক্ষক-অভিভাবকরা। এ রাজ্যেও শিশু চিকিৎসক থেকে শুরু করে ছাত্র শিক্ষক এমনকি, সাধারণ মানুষের একটা অংশ চেয়েছেন স্কুল খুলে দেয়া হোক।

বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকার সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা বলেন, কোভিডবিধি মেনে আমরা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু করে দিলাম। তবে এখনই আপার কিন্ডারগার্টেন (ইউকেজি) এবং লোয়ার কিন্ডারগার্টেন(এলকেজি)শিশুরা এখনই স্কুলে আসছে না।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে?

স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও। আইজা নামে এক পড়ুয়া বলে,অনেকদিন পর আবার স্কুলে ফিরতে পেরে আমি খুশি। আবার বন্ধুদের সঙ্গে খেলতে পারব।’

কর্নাটকে কোভিড পরিস্থিতি এখন এ রাজ্যের চেয়ে অনেকটাই খারাপ। কলকাতা এবং বেঙ্গালুরুর তুলনামূলক বিচারেও পরিস্থিতি এ রাজ্যে অনেকটাই ভাল। মৃত্যুসংখ্যা বা সংক্রমণের নিরিখেও অনেকটাই ভাল অবস্থায় রয়েছে এই শহর ও রাজ্য।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও স্কুল খুলে দেওয়ার ব্যাপারে অভিভাবক, শিক্ষকদের একাংশ সরব হয়েছেন। জায়গায় জায়গায় বিক্ষোভ হয়েছে। সোমবার রাজ্যের শিশুরোগ বিশেষজ্ঞদের একটি সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। তাদের বক্তব্য, শিশুদের ক্ষেত্রে অপেক্ষাকৃত মৃদু উপসর্গ দেখা দেয় করোনার। চিঠিতে পরিসংখ্যান দিয়ে তাঁরা জানিয়েছেন, করোনা আক্রান্ত ২.৫-৩ শতাংশের কম শিশুর দেহে গুরুতর প্রভাব ফেলতে পারে এই ভাইরাস। পশ্চিমবঙ্গে ১৫ বছর বয়স পর্যন্ত আক্রান্তদের মৃত্যুর হার ০.০৮%। স্কুল খুললে এই পরিসংখ্যানে কোনও হেরফের হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা।

জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬