ত্রিপুরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

৩০ জানুয়ারি ২০২২, ০২:৪৩ PM
ত্রিপুরার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

ত্রিপুরার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে © সংগৃহীত

করোনা সংক্রমণ কমায় আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিচ্ছে ত্রিপুরার সরকার। এ তথ্য জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, বিধিনিষেধ মেনেই প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে।

তিনি আরও বলেন, শনিবার শিক্ষা দপ্তরের সচিব, দুই কর্মকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গেও কোভিড পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর সেখান থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নির্দিষ্ট তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেসময় পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। তিনি বলেন, এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ওমিক্রনের কারণে সংক্রমণ বেড়েছে ২০ গুণ আর মৃত্যু বেড়েছে ৪ গুণ। সংক্রমণের কারণে স্কুল বন্ধ আছে। কিন্তু অনেক অভিভাবক সন্তানদের নিয়ে কক্সবাজার বা অন্য কোথাও যাচ্ছেন। এটা দুঃখজনক।

করোনার সংক্রমণ বাড়ায় চলতি মাসের ১৩ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পা করোনার নতুন ধরন ওমিক্রনে নাকাল সারাবিশ্ব। বাংলাদেশেও এর ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। বাড়ছে ‍মৃতের সংখ্যাও। করোনা প্রকোপ বাড়ায় সরকার এর আগে ১৩ দফা বিধিনিষেধ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেয়া হয়। ঘরের বাইরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়। মাস্ক না পরলে জরিমানারও ব্যবস্থা করা হয়েছে।

জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বিএ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬