পাকিস্তানের জয় উদযাপন

২ মাস ধরে জেলে ভারতীয় এই শিক্ষার্থী

১৮ ডিসেম্বর ২০২১, ০৭:১৩ PM
শওকত আহাম্মেদ গানাই

শওকত আহাম্মেদ গানাই © সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে প্রায় দুই মাস ধরে কারাগারে আছেন ভারতীয় এক শিক্ষার্থী। দেশটির আগ্রায় তার পরিবারের সঙ্গে দেখা করে এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন বিবিসির প্রতিবেদক রজনী বিদ্যানাথ।

জানা যায়, গত ২৪ অক্টোবর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। পাকিস্তানের এই জয়ে আনন্দ প্রকাশ করেন শওকত আহাম্মেদ গানাই নামে ওই ছাত্র। 

শওকতের স্বজনরা জানান, পাকিস্তান ক্রিকেট দল ম্যচ জিতলে শওকত ও তার বন্ধু আনন্দ প্রকাশ করে একে অপরকে হোয়াটসঅ্যাপে টেক্সট আদান-প্রদান করেন। এরপরই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

শওকতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে স্লোগান দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। এমনকি মামলা লড়তে তারপক্ষে কোন আইনজীবীও পাওয়া যাচ্ছে না অভিযোগ করেন শওকতের স্বজনরা।

বিবিসির সেই প্রতিবেদনটি দেখুন এখানে

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬