টেকনাফ সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী কারাগারে

১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ AM
সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

সীমান্তে আটক ৫২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী © সংগৃহীত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫২ রোহিঙ্গাকে কারগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, দুপুরে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির সদস্যসহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারী দুই বাংলাদেশি নাগরিকসহ নিরীহ চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদি হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হলে বিচারকের আদেশে বিকেলে তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে।

এদিকে টেকনাফ সীমান্তে বিশেষ টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে চলাচলের জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬