তালেবানের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:১৬ PM
তালেবানের নতুন মন্ত্রীসভা

তালেবানের নতুন মন্ত্রীসভা © সংগৃহীত

ক্ষমতা দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, সতর্ক পর্যালোচনার পর বাকি পদগুলো পূরণ করা হবে।

এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে:
১. মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ: তালেবানের প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের সহযোগী তিনি। সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন।
২. মোল্লা আব্দুল গনি বারাদার: তাকে অন্তর্বতীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. মোল্লা মুহাম্মদ ইয়াকুব: প্রয়াত মোল্লা ওমরের ছেলে তিনি। তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
৪. সিরাজুদ্দিন হাক্কানি: হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে ও যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।
৫. আমির খান মুত্তাকি: পররাষ্ট্রমন্ত্রী।
৬. শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই: কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক প্রধান। তাকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
৭. ফসিউদ্দিন বাদাকশানি: সেনাপ্রধান।
৮. মোল্লা হিদায়াতুল্লা: অর্থমন্ত্রী।
৯. জবিউল্লাহ মুজাহিদ: তথ্যমন্ত্রী।

সূত্র: বিবিসি, ডন

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬