ক্ষমতায় অংশীদার করলেই লড়াই থামবে: আহমাদ মাসুদ

৩১ আগস্ট ২০২১, ০৬:০৫ PM
নর্দান এলায়েন্স ফোর্স নেতা আহমাদ মাসুদ

নর্দান এলায়েন্স ফোর্স নেতা আহমাদ মাসুদ © ফাইল ছবি

তালেবান যদি রাষ্ট্র পরিচালনায় অংশীদার করে, তবেই লড়াই থামাবে আফগান প্রতিরোধ যোদ্ধারা— এমনটি জানিয়েছেন আফগানিস্তানের একমাত্র অ-তালেবান নিয়ন্ত্রিত পান্জশির প্রদেশের নর্দান এলায়েন্স ফোর্স নেতা এবং সোভিয়েতবিরোধী আফগান কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ।

তিনি বলেন, তালেবান যদি রাষ্ট্র পরিচালনায় সুষমভাবে ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করে, তবে আমরা লড়াই বন্ধ করে সমাধানে যেতে রাজি আছি। এর বাইরে কোনো পদ্ধতি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। অন্যথায় ন্যায়বিচার ও সাম্য-মুক্তির জন্য আমরা লড়াই এবং ‍প্রতিরোধ চালিয়ে যাব। আহমাদ মাসুদ আরও বলেন, আমরা সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করেছি এবং আমরা তালেবানকে মোকাবেলা করতেও সক্ষম হব।

সম্প্রতি আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আহমাদ মাসুদ বলেন, আমরা পান্জশির উপত্যকা তালেবানের হাতে ছেড়ে দেব না। যদি তারা পান্জশির দখল করতে চায়, আমরা উগ্রবাদী গোষ্ঠীটিকে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি।

সাক্ষাৎকারটিতে তালেবানবিরোধী লড়াইয়ে সাহায্য না পাওয়ায় আহমাদ মাসুদ বিশ্বসম্প্রদায়েরও সমালোচনা করেন।


নিউজ আল-আরাবিয়া

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬