পাঞ্জাবের সব স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক

১৮ জুলাই ২০২১, ০৩:৩৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে । খবর জিও টিভির।

পাঞ্জাব পাঠ্যপুস্তক বোর্ড এক বিবৃতিতে জানায়, পাঞ্জাব সরকারের ২০১৮ সালের আইন অনুযায়ী কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়। সে অনুযায়ী এই প্রদেশের প্রাথমিক স্তরের সব মুসলিম শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাঞ্জাবের সব মাদ্রাসা, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনা বাস্তবায়ন করবে।

পিসিটিবির ৮৩তম বোর্ড সভায় পাঠপরিকল্পনা পুনঃনিরীক্ষণ করা হয়। সভায় প্রাথমিক স্তরে নাজেরা কোরআন পাঠ আলাদা আবশ্যিক বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। আবশ্যিক এই বিষয়ের জন্য সপ্তাহে তিন থেকে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬