মাধ্যমিকে ফেল করা শিক্ষার্থীদের জন্য ফ্রি বিরিয়ানি, রিসোর্টে থাকার সুযোগ

১৮ জুলাই ২০২১, ০৯:৫৭ AM

© প্রতীকী ছবি

মাধ্যমিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের ফ্রিতে দেওয়া হচ্ছে বিরিয়ানি। বিনা পয়সায় থাকার সুযোগ দেওয়া হয়েছে হোটেলে। এমনটাই ঘটেছে ভারতের কেরালায়।

কোঝিকোড়ের এক ব্যবসায়ী নিজের রিসোর্টে মাধ্যমিকে অনুত্তীর্ণদের থাকতে দেওয়ার পরিকল্পনা করেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখেছেন যে কিভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দে মেতেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণদের মানসিক অবস্থা কেমন হবে, সেটি অনুধাবন করেন ওই ব্যবসায়ী। তারপরই তামিলনাড়ুর পর্যটনকেন্দ্র কোড়াইকানালে নিজের রিসোর্টে ওই শিক্ষার্থীদের বিনামূল্যে থাকার পরিকল্পনা করেন তিনি। জানান, সেখানে থাকার জন্য মূলত আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের ফোন পেয়েছেন তিনি।

ওই ব্যবসায়ীর উদ্যোগ দেখে এগিয়ে আসেন আরও কয়েকজন। কোচির কাছে মুলানথুরুথির একটি দোকানের মালিক অনুত্তীর্ণদের বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করেন। আরও কয়েকটি দোকানও তাদের বিনামূল্যে বিরিয়ানি দেওয়ার ঘোষণা দিয়েছে। মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে থাকছে ফ্রিতে থাকার সুযোগ।

এবার কেরালার ৪ লাখ ১৯ হাজার শিক্ষার্থী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাস করেছে। অনুত্তীর্ণ হয়েছে দুই হাজার ২৩৬ জন (০.৫৩ শতাংশ)। একেবারে সহজ মূল্যায়ন প্রক্রিয়া সত্ত্বেও কেন তারা উত্তীর্ণ হতে পারেনি, সেটি বিশ্লেষণের দাবি উঠেছে।

প্রাথমিকভাবে সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই শিক্ষার্থীরা সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির সদস্য। ফলে পড়াশোনার সুযোগ সেভাবে মেলেনি। আবার অনুত্তীর্ণদের মধ্যে এমন শিক্ষার্থীও আছে, যারা ঠিকমতো পড়াশোনা বুঝতে পারে না।

কেরালার একজন স্কুল শিক্ষক জানান, তার স্কুলে যে দুই পাস করতে পারেনি, তারা 'লার্নিং ডিজঅর্ডারে’ ভুগছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬