কোপা জয়ের পর এবার বের হলো মেসি বিড়ি!

১৪ জুলাই ২০২১, ০৪:২৬ PM
মেসি বিড়ি

মেসি বিড়ি © ছবি : সংগৃহীত

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় মেসি হাত ধরে আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। এখন সেই লিয়োনেল মেসি কি না মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল হল টুইটারে।

বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ ব্যবহার হয়েছিল আগেই। এবার মেসির পালা। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। বিড়ির নাম মেসি বিড়ি। রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’

ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’

এক নেটাগরিক লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেমার, রোনাল্ডোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা।

মেসি বনাম নেইমারের লড়াইয়ের সেই আবেগেরই যেন বহিঃপ্রকাশ বিড়ির প্যাকেটে মেসির ছবি।

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence