টুইটার-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

০৮ জুলাই ২০২১, ০৫:৩৭ PM
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক সংবাদ সম্মেলনে গত বুধবার এমনটি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলা করেছেন প্রতিটি সংস্থার প্রধান–নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও।

ট্রাম্পের অভিযোগ, ওই সংস্থাগুলো মার্কিন বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ব্যক্তিস্বাধীনতাও খর্ব করেছে। মার্কিন আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।

এর আগে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো। এরপর থেকে তার এসব সামাজিকমাধ্যমগুলো বন্ধ রয়েছে।

নকআউট পর্বে বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মা…
  • ০৩ জুলাই ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শুরু
  • ০৩ জুলাই ২০২৬
বলের ভেতরের চিপই কি রোনালদোকে টুর্নামেন্টে বাঁচিয়ে রাখল
  • ০৩ জুলাই ২০২৬
অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝ…
  • ০৩ জুলাই ২০২৬
পিসিডিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence