মোদির মন্ত্রিসভায় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী

০৭ জুলাই ২০২১, ১১:১৮ PM
শপথ অনুষ্ঠান

শপথ অনুষ্ঠান © সংগৃহীত

করোনা মহামারি মোকাবিলা ও অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে মন্ত্রিসভায় রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে শপথ নিয়েছেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী।

রাষ্ট্রপতি ভবনে তাদের শপথ পড়ানো হয়। এদের মধ্যে নতুন মুখ রয়েছেন ৩৬ জন। অন্যরা পদোন্নতি পায়েছেন। বাদ পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদের মতো নেতারা। খবর এনডিটিভির।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নেন নরেন্দ্র মোদি। রদবদলকে কেন্দ্র করে এর আগে স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন।

নতুন মন্ত্রী হওয়াদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের চার সাংসদ। এরা হলেন সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর।

এছাড়া শপথ নেয়া অন্য মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন- নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, পশুপতি পরস, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা, দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লিখি, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, প্রতিমা ভৌমিক, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, বিশ্বওয়ার টিডু, শান্তানু ঠাকুর, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, ডা. এল. মুরুগান।

কোচবিহার থেকে শপথ নিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। শপথ নিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

মণিপুর থেকে রয়েছেন বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ। এছাড়া শপথ নিয়েছেন পশ্চিম ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি ত্রিপুরা থেকে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেন।

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬