লকডাউনে খোলা কোচিং সেন্টার, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২১ জুন ২০২১, ০৮:০৬ PM
লকডাউনেও খোলা কোচিং সেন্টার

লকডাউনেও খোলা কোচিং সেন্টার © ফাইল ফটো

করোনার বিস্তার রোধে দেশে সরকার ঘোষিত বিধিনিষেধ (লকডাউন) চলমান রয়েছে। এর মধ্যেই ময়মনসিংহে গোপনে খোলা রয়েছে কোচিং সেন্টার। বিধিনিষেধ অমান্য করে নগরীর বিভিন্ন কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে অভিযান চলাকালে অভিযুক্ত ৫টি কোচিং সেন্টারের পরিচালকের কাছ থেকে মুচলিকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২১ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোড, গুলকিবাড়ি এলাকায় কোচিং সেন্টারগুলো চালু রেখে পাঠদানের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরীর বাউন্ডারি রোডের সানসাইন প্রাইভেট প্রোগ্রাম,পলাশ স্যারের প্রাইভেট প্রোগ্রাম, নজরুল সেনা স্কুল সংলগ্ন লেকচারার, সারোয়ার রহমান কোচিং সেন্টারের ৫ জন পরিচালক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই মর্মে মুচলিকা দেন ‘ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন’ এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬