টানা চতুর্থবার সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসাদ

২৮ মে ২০২১, ০৬:৫৭ PM
প্রেসিডেন্ট বাশার আল আসাদ

প্রেসিডেন্ট বাশার আল আসাদ © সংগৃহীত

৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ। তবে, এ নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে দেশটির বিরোধী দলগুলো। বৃহস্পতিবার (২৭ মে) ফল ঘোষণার পরপরই দামেস্কের রাস্তায় নেমে আসেন বাশার আল আসাদের সমর্থকরা। রাতভর চলে বিজয় উৎসব। -খবার বিবিসির

আসাদ সমর্থকরা জানিয়েছেন বলেন, এই বিজয় আমাদের। সত্যের জয় হয়েছে। আসাদই আমাদের প্রেসিডেন্ট। আসাদ বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, তিনিই সিরিয়ার বটবৃক্ষ। তিনিই আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় তার পাশে আছি।

এর আগে, নির্বাচনের ফল ঘোষণা করেন দেশটির পার্লামেন্টের স্পিকার। নির্বাচনে ৯৫ দশমিক এক শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন আসাদ। আর তার দুই প্রতিদ্বন্দ্বী পেয়েছেন যথাক্রমে এক দশমিক ৫ শতাংশ ও ৩ দশমিক ৩ শতাংশ ভোট।

হামমুদ সাব্বাঘ বলেন, আমি খুবই আনন্দিত এই ফল প্রকাশ করতে পেরে। হাফেজ আসাদের ছেলে বাশার আল আসাদ বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের গর্ব ও অহংকার।

এদিকে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিদ্রোহীরা। আসাদ বিরোধী বিক্ষোভ হয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে। আর এ নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন দেশটির নির্বাসিত বিরোধী নেতারা। এছাড়া সিরিয়ার এ নির্বাচনকে অবৈধ হিসেবে উল্লেখ করেছে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

গেল বুধবার (২৬ মে) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনটি হয়েছে মূলত সরকারি নিয়ন্ত্রিত এলাকায়। এছাড়া বিদেশে সিরীয় কিছু দূতাবাসে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০১৪ সালে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা বর্জন করেছিল বিরোধীরা।

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence