ভেঙে পড়ল ইসরায়েলের নির্মাণাধীন উপাসনালয়ের গ্যালারি

১৭ মে ২০২১, ০৮:২৫ AM
মৃত এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

মৃত এক ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী © সংগৃহীত

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে নির্মাণাধীন একটি সিনাগগের গ্যালারি ধসে ২ জনের মৃত্যু ও দেড় শতাধিক আহত হয়েছেন। জেরুজালেমের উত্তরাঞ্চলের জিভাত জেভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইহুদিদের শব্বাত উৎসব উপলক্ষে নির্মাণাধীন সিনাগগটিতে জড়ো হয়েছিলেন কট্টর অর্থোডক্স ইহুদিদের কয়েকশ মানুষ।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, রবিবার (১৬ মে) ওই সিনাগগে একটি অনুষ্ঠান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ছয়শ’ অতি রক্ষণশীল ইহুদি অধিকৃত পশ্চিম তীরের জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল— উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আংশিকভাবে নির্মিত উপাসনালয়ের আসন হঠাৎ ধসে পড়ছে। ফলে উপাসনালয়ের উপরের দিক থেকে নিচের আসনে বসাদের উপর ছিটকে পড়ছেন ইহুদিরা।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জিভাত জেভের উপাসনালয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, শব্বাত হলো ইহুদিদের বসন্তের ফসল কাটার উৎসব। ইহুদি পঞ্জিকা অনুযায়ী এ দিন মুসা নবীকে সিনাই পর্বতে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল। এ দিন সারারাত জেগে ইহুদিরা তাওরাত পাঠ করে থাকেন।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence