© সংগৃহিত
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে টালমাটাল ভারত। দেশটিতে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সংকট দেখা দিয়েছে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবার।
ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রিকাকুলাম শহরের একটি ছোট্ট ভিডিও প্রকাশ পেয়েছে। যাতে দেখা গেছে, অ্যাম্বুলেন্স না পেয়ে মোটরসাইকেলে বসিয়ে মায়ের লাশ শ্মশানে নিয়ে যাচ্ছেন ছেলে ও জামাতা।
At a time when fear of #COVIDSecondWave grips #Srikakulam dist, a family was forced to shift the body of a 50 yr old woman on a bike after their attempts to arrange #ambulance to take her back to their hamlet, failed on Monday. She was waiting for test results. @JanaSenaParty pic.twitter.com/5xeg1NUe4R
— Keelu Mohan (@keelu_mohan) April 27, 2021
এনডিটিভির খবরে বলা হয়েছে, কোভিড পরীক্ষার ফল পাওয়ার আগেই হাসপাতালের সামনে শ্বাসকষ্টে মারা যান পঞ্চাশোর্ধ্ব এক নারী। মরদেহ নেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও মেলেনি একটা অ্যাম্বুলেন্স। করোনায় মারা যাওয়া লাশ বহনে নারাজ অন্য গাড়িচালকরাও। মৃত নারীর সঙ্গে থাকা সন্তান ও জামাতার সম্বল বলতে একখানা মোটরসাইকেল। উপায় না দেখে সেই মোটরসাইকেলের মাঝেই মায়ের লাশটাকে কোনোরকম বসিয়ে চললেন শ্মশানঘাটের উদ্দেশ্যে।