ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ PM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © ফাইল ছবি

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
  
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ২৭ মে (বুধবার)। সেই হিসেবে হজের গুরুত্বপূর্ণ পর্ব পবিত্র আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
 
ইসলামি অন্যান্য উৎসবের মতোই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মানুষজন আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনার অপেক্ষায় আছেন।
 
সাধারণভাবে আরাফাত দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারিভাবে চার দিনের ছুটি ঘোষণা করা হয়। কিন্তু সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট ৯ দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬